1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় পূর্ব শত্রুতার জেরে চোরের অপবাদ, নির্মম পিটুনির শিকার সজীব তালুকদার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় পূর্ব শত্রুতার জেরে চোরের অপবাদ, নির্মম পিটুনির শিকার সজীব তালুকদার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় পূর্ব শত্রুতার জেরে চোরের অপবাদ, নির্মম পিটুনির শিকার সজীব তালুকদার

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৭ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের মহল্লাপাড়া আবাসনে চোর সন্দেহে পিটিয়ে পুলিশের হাতে সোপর্দ করা সজীব তালুকদার (৩০) এবার মুখ খুলেছেন। ৩ ফেব্রুয়ারি এ ঘটনার পেছনে পূর্ব শত্রুতার জের ও দুই লক্ষ টাকা চাঁদা দাবিতে এ ঘটনা ঘটিয়েছে দাবি করে সোমবার (২৪ ফেব্রুয়ারি) কলাপাড়া সাংবাদিক ফোরামে সংবাদ সম্মেলন করেন।
সজীব তালুকদার বলেন, ওই দিন পরিকল্পিতভাবে তাকে ফাঁসানোর জন্য ও দুই লক্ষ টাকা চাঁদা না পেয়ে স্থানীয় লিটন মাতুব্বর, রুবেল হাওলাদার, রাসেল আকন, খলিল গাজী, বাদল আকন সহ ২০/২৫ ব্যক্তি চোরের নাটক সাজায়। বাড়ি থেকে ডেকে এনে তাকে এলোপাথাড়ি পিটিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তিনি বলেন, “আমি কোনো অপরাধ করিনি। পূর্ব শত্রুতা ও তাদের দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে আমাকে ফাঁসানো হয়েছে।” এছাড়াও নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে এক নারী হত্যা মামলায় আমাকে আসামি দিতে মরিয়া হয়ে উঠেছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, মহল্লাপাড়া আবাসনের কয়েকজন ব্যক্তি সজীবের সঙ্গে পূর্ব থেকে বিরোধে লিপ্ত ছিলেন। ঘটনার দিন তাকে ধরে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় এবং পরে পুলিশে দেওয়া হয়। এ বিষয় অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তাদের পাওয়া যায়নি।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুয়েল ইসলাম বলেন, “আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। যদি এটি পরিকল্পিত হয়, তবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, নিরপরাধ হয়ে মারধরের শিকার হওয়ায় সজীব তালুকদারের পরিবার ন্যায়বিচারের দাবি জানিয়েছে। তারা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
###

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন