1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় প্রভাষক পরিমন কুমারের "নির্জনের কাব্য" বই এর মোড়ক উন্মোচন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় প্রভাষক পরিমন কুমারের "নির্জনের কাব্য" বই এর মোড়ক উন্মোচন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কলাপাড়ায় প্রভাষক পরিমন কুমারের “নির্জনের কাব্য” বই এর মোড়ক উন্মোচন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৯০ বার পঠিত
Spread the love

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া

কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আই সি টি) প্রভাষক পরিমন কুমার হাওলাদার এর “নির্জনের কাব্য” বই এর মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় কলেজ শিক্ষক মিলনায়তনে এ বই এর মোড়ক উন্মোচন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ দেলোয়ার হোসেন।

কলেজের প্রভাষক সুমন আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ শাহ আলম মিয়া, সহকারী অধ্যাপক আ: সবুর খান, প্রভাষক মোসাম্মৎ মাকসুদা বেগম, প্রভাষক মোঃ ইউসুফ আলী, প্রভাষক মোঃ নিজাম উদ্দীন, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য মহিলা নেত্রী শুভ্রা চক্রবর্তী কল্যাণী, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক নমিতা দত্ত, পৌর কাউন্সিলর নমিতা রায়, রোজিনা আক্তার, কবি ও নাট্যকার ফিরোজ আলম, প্রভাষক পরিমন কুমার হাওলাদারের সহধর্মিনী ইভা রানী মন্ডল, ছেলে প্রান্ত প্রতীক ও কন্যা প্রত্যাশা মণি প্রমুখ। প্রভাষক পরিমন কুমার হাওলাদার এর নির্জনের কাব্য বইটি অমর একুশে গ্রন্থ মেলা-২০২৪ এর অনার্য পাবলিকেশনস এর ৪৯৮-৫০১ নং স্টলে এবং কলাপাড়ায় মোস্তফা লাইব্রেরীতে পাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন