1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত সচেতনতা বিষয়ক কর্মশালা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত সচেতনতা বিষয়ক কর্মশালা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কলাপাড়ায় প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত সচেতনতা বিষয়ক কর্মশালা

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ১৬৪ বার পঠিত
Spread the love

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ

কলাপাড়ায় প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। পরিবর্তন প্রকল্পের উদ্যোগে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর আয়োজন করে। এতে বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য ও ওয়ার্ড পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সদস্যরা উপস্থিত ছিলেন। এ কর্মশালার সভাপতিত্ব করেন সহকারী পরিচালক উপজেলা সিপিপি মো.আছাদ উজ্জামান খান। প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো হুমায়ুন কবির, উপজেলা বন কর্মকর্তা মনিরুল ইসলাম, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো.হুমায়ুন কবির, ইউডিএফ এলজিডি ইঞ্জিনিয়ার মো.মাইনুল ইসলাম। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বালিয়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.হুমায়ুন কবির, নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.বাবুল মিয়া, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর পরিবর্তন প্রোগ্রাম ম্যানেজার সিলভেস্টার মিখায়েল মধু প্রমুখ। বক্তারা দুর্যোগ পূর্বকালে এবং দুর্যোগ পরবর্তী সময়ে করণীয় বিষয় এবং দুর্যেগ বিষয়ক আদেশাবলি নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র প্রোপ্রাম অফিসার পায়েল চন্দ্র দাস।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন