1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় ফষল রক্ষার দাবিতে কৃষকদের মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় ফষল রক্ষার দাবিতে কৃষকদের মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় ফষল রক্ষার দাবিতে কৃষকদের মানববন্ধন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭৬ বার পঠিত
Spread the love

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া

 কলাপাড়ার পায়রা বন্দর সংলগ্ন টিয়াখালী ইউনিয়নে লবন পানি উঠিয়ে শতশত একর কৃষি জমির ফষল নষ্ট বন্ধের দাবিতে মানববন্ধন করেছে কৃষক ও জন প্রতিনিধিরা।
সোমবার সকাল ১১টায় কলাপাড়া উপজেলা পরিষদ কম্পাউন্ডে শতাধিক কৃষক তাদের মাঠের উৎপাদিত তরমুজসহ রবি শস্য রক্ষার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার সহায়তা চেয়ে এ মানববন্ধন করে।  কৃষকরা অভিযোগ করেন, কোটি কোটি টাকার ফষল আর কয়েকদিন পর কৃষকরা বিক্রি করবে। কিন্তু আট লেন সড়ক নির্মানে বালু ভরাট কাজে নিয়োজিত স্পেকট্রা ইঞ্জিনিয়ারিং কোম্পানী লবন পানি উঠিয়ে কৃষকদের সর্বনাশ করে দিচ্ছে। সংরক্ষিত মিঠা পানির খালে লবন পানি প্রবেশ করানোর কারনে কৃষকরা সেচ দিতে পারছে না। একারনে তরমুজ, ভূট্রা, মরিচসহ বিভিন্ন রবি শস্য মাঠেই নষ্ট হয়ে যাচ্ছে।
তাই কৃষকরা উন্নয়ন কাজ অব্যাহত রেখে বিকল্প উপায়ে বালু উত্তোলনের লবন পানি নিস্কাশনের দাবি জানান।
টিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আঃ খালেক হাওলাদারের সভাপতিত্বে মানববন্ধন পরবর্তী সভায় বক্তব্য রাখেন টিয়াখালী ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা, ইউপি সদস্য মাসুম বিল্লাহ, কৃষক সালাম হাওলাদার, নসু সিকদার, দুধাল মিরা, আল আমিন আকন প্রমুখ।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য বলেন, কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে স্পেকট্রা ইঞ্জিনিয়ারিং কোম্পানীর প্রতিনিধিদের সাথে কথা বলেছেন। লবন পানিতে কৃষকদের ফষলের যাতে কোন সমস্যা না হয় সে বিষয়টি দেখবেন বলে জানান।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন