1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৮৭ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া পূর্ণবাসন ফাইভ স্টার ফুটবল টুর্নামেন্ট-২০২৫ (সিজন-১) ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) রাত ৮ টায় চান্দুপাড়া পূর্ণবাসন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় তালুকদার ফাইটার্স কে ১-০ গোলে হারিয়ে ইয়ামিন ফাইটার্স জয় লাভ করে। পরে পুরস্কার তুলেদেন অতিথিবৃন্দ।
আয়োজিত খেলা ও পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও লালুয়া ইউনিয়নের কৃতি সন্তান মোঃ সজল বিশ্বাস।
টুর্নামেন্ট কমিটির সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মশিউর রহমান লিটু’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, লালুয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হাওলাদার, কলাপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য মোঃ আজিম মোল্লা, উপজেলা যুবদলের নেতা রিয়াজ উদ্দিন, ছাত্রনেতা মোঃ জাকির হোসেন পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শোয়েবুর রহমান শোয়েব, বালিয়াতলী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম ইউনুস প্রমুখ। ফাইনাল খেলায় নারী পুরুষ খেলা উপভোগ করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মোঃ সজল বিশ্বাস বলেন, আমার অভিভাবক কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সালাম ও অভিনন্দন জানাচ্ছি।
পাশাপাশি আমার নেত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন তিনি অসুস্থ আছেন, আপনাদের কাছে আমি ২ হাত জোড় করে দোয়া করছি, তিনি যেনো সুস্থ হয়ে এ দেশে আসতে পারেন। সুন্দর পরিবেশে খেলার আয়োজন করে আমাকে প্রধান অতিথির করেছেন এবং আপনারা যারা আজকে খেলায় উপস্থিত হয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমি ভবিষ্যতেও আপনাদের পাশে ছিলাম, এবং মরার আগ পর্যন্ত আপনাদের পাশে থাকবো। ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন