1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় বটতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সড়ক সংস্কার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় বটতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সড়ক সংস্কার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি-জামায়াত নেতাকর্মীদের পাল্টাপাল্টি অভিযোগ, আধিপত্য বিস্তারকে ঘিরে উত্তেজনা ‘Beyond the Screen: ফিল্ম ডিস্ট্রিবিউশনের কৌশল’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত বাউফল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ফ্রি মেডিকেল ডেন্টাল ক্যাম্পে অনুষ্ঠিত কলাপাড়ায় নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি লালমোহনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গরুকে ঘাস খাওয়াতে ২০০ টাকা লাগে। খবরটি ‘মিথ্যা দাবী করে চন্দ্রদ্বীপবাসীর মানববন্ধন কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের মতবিনিময় কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা ব্যাংকের মতবিনিময় সাংবাদিকদের অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে- আহমেদ আবু জাফর বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু

কলাপাড়ায় বটতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সড়ক সংস্কার

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৮৭ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পূর্ব ডালবুগঞ্জ বটতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে জনসাধারণের চলাচলের গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার ও মেরামত করা হয়েছে।
তুলাতলী থেকে ডালবুগঞ্জ বাজার, পূর্ব ডালবুগঞ্জ বটতলা হয়ে বাবলাতলা পর্যন্ত সংযোগ সড়কের বিভিন্ন ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার ও মেরামতের কাজ সম্পন্ন করেন ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা রুহুল আমিন রিজভী, প্রধান পৃষ্ঠপোষক আল আমিন হাওলাদারসহ ক্লাবের নির্বাহী কমিটি ও সদস্যরা।
ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা রুহুল আমিন রিজভী, প্রধান পৃষ্ঠপোষক আল আমিন হাওলাদার জানান, জনসাধারণের দুর্ভোগ লাঘব ও এলাকার উন্নয়নে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণের পাশাপাশি এলাকার তরুণ সমাজকে ইতিবাচক ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।
পূর্ব ডালবুগঞ্জ বটতলা স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য হলো তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা, খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করা। এ ধরনের উদ্যোগের মাধ্যমে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ক্লাবের সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন