1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় বর্নাঢ্য আয়োজনে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় বর্নাঢ্য আয়োজনে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় বর্নাঢ্য আয়োজনে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৭৯ বার পঠিত
Spread the love

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ

‘অপ্রতিরোধ্য বাংলাদেশের অগ্রযাত্রা, কৃষি প্রযুক্তিতে এনে দেবে নতুন মাত্রা’ এ প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে কলাপাড়ায় কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় কলাপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন পটুয়াখালী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক এইচ এম শামিম।

কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আরাফাত হোসেনের সভাপতিত্বে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুয়েল ইসলাম, কলাপাড়া প্রেসক্লাবের আহবায়ক মো. হুমায়ুন কবির প্রমূখ।

কলাপাড়া উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ কৃষি প্রযুক্তি মেলায় উন্নত প্রযুক্তিতে কৃষি চাষের বিভিন্ন প্রদর্শনী উপস্থাপন করেন কৃষকরা। মেলায় উন্নত প্রযুক্তিতে চাষাবাদ করে সফল কৃষক সুলতান গাজী তার অভিজ্ঞতা উপস্থিত কৃষকদের সামনে তুলে ধরেন।

পরে ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত ৬ হাজার ২০০ কৃষককে ১১ ধরনের ফসলের বীজ ও সার প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন