1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৬ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
 পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বহুপক্ষীয় (মাল্টিস্টেকহোল্ডার) মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ ও সিএনআরএস এর উদ্যোগে ফিশনেট প্রকল্পের আওতায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) সাড়ে সকাল ৯টায় কুয়াকাটার হোটেল নিলাঞ্জনায় এ সভা অনুষ্ঠিত হয়।
ওসান গ্রান্টস প্রোগ্রাম এবং UK International Development এর আর্থিক সহায়তায় আয়োজিত এ সভায় ৬টি উপজেলার-কলাপাড়া, রাঙ্গাবালী, শরণখোলা, মোংলা, পাথরঘাটা ও তালতলী-মৎস্যজীবী নেটওয়ার্কের ৩০ জন প্রতিনিধি অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন আতিকা আজরা, মিল অ্যান্ড সেফগার্ডিং সেক্রেটারিয়েট, ফিশনেট প্রকল্প, উত্তরণ। স্বাগত বক্তব্য ও সভার উদ্দেশ্য তুলে ধরেন রেজওয়ান উল হক চৌধুরী, প্রকল্প ব্যবস্থাপক, ফিশনেট প্রকল্প, উত্তরণ।
সভায় প্রতিটি উপজেলা নেটওয়ার্ক তাদের নিজ নিজ এলাকার কাজের অগ্রগতি উপস্থাপন করে। প্রকল্প বাস্তবায়নে তাদের ভূমিকার মধ্যে উল্লেখযোগ্য ছিল-সমবায় সমিতি গঠনে উপজেলা সমবায় কর্মকর্তার সাথে এ্যাডভোকেসি সভা, জেলে কার্ড প্রাপ্তির লক্ষ্যে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে আলোচনা, খাল খননের দাবিতে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে বৈঠক এবং খাস জমির আবেদন প্রক্রিয়ায় ইউনিয়ন চেয়ারম্যান, এসি (ল্যান্ড) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সমন্বয় সভা।
পরবর্তীতে দলগত আলোচনার মাধ্যমে আগামী বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। কর্মপরিকল্পনায় যেসব বিষয়ে নেটওয়ার্কগুলো মূখ্য ভূমিকা রাখতে পারবে, তা অগ্রাধিকার ভিত্তিতে নির্ধারণ করা হয়। সভায় উত্তরণ ও সিএনআরএস-এর অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন