1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় বাবা-ছেলেকে এলোপাথাড়ি পিটিয়ে জখম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় বাবা-ছেলেকে এলোপাথাড়ি পিটিয়ে জখম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় বাবা-ছেলেকে এলোপাথাড়ি পিটিয়ে জখম

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ১৭৫ বার পঠিত
Spread the love

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া

কলাপাড়ায় জমি-জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে বাবা-ছেলেকে এলোপাথাড়ি ভাবে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। সোমবার সকাল ৯ টার দিকে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের পূর্বডালবুগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় মো.বাছেদ ঘরামী (৭০) এবং তার ছেলে মো.মিজানুর ঘরামী (৩৭) কে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে বাছেদ ঘরামীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনার মামলার প্রস্তুতি চলছে।

আহত মো.মিজানুর ঘরামী জানান, ডালবুগঞ্জ এলাকায় তাদের পৈত্রিক জমি রয়েছে, যা দীর্ঘ ৫০/৬০ বছর ধরে আমরা ভোগ দখল করে আসছি। প্রতিবেশী সোহরাফ হোসেন গং’রা  জোর পূর্বক জমি দখল করতে একাধিকবার আমাদের উপর হামলা, নির্যাতন, অত্যাচার চালিয়ে আসছে। সোমবার পূর্বপরিকল্পিত ভাবে আমার এবং আমার বাবাকে হত্যার উদ্দেশে্  লাঠি সোটা নিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে জখম করে। এ ঘটনার সাথে বারেক হাওলাদার, রহিম গাজি, খলিল গাজি, শাহা গাজি, রাব্বি মৃধা জড়িত ছিল বলে তিনি উল্লেখ করেন। তবে বক্তব্য নিতে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদেরকে পাওয়া যায়নি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ার হোসেন তালুকদার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন