1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় বাল্য বিবাহ প্রতিরোধে কিশোর- কিশোরীদের অধিকার ও সুরক্ষা বিষয়ক সেমিনার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় বাল্য বিবাহ প্রতিরোধে কিশোর- কিশোরীদের অধিকার ও সুরক্ষা বিষয়ক সেমিনার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কলাপাড়ায় বাল্য বিবাহ প্রতিরোধে কিশোর- কিশোরীদের অধিকার ও সুরক্ষা বিষয়ক সেমিনার

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ১৩২ বার পঠিত
Spread the love

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া

কলাপাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন এর উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে কিশোর-কিশোরীদের অধিকার ও সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মার্চ) বেলা ১১ টায় টিয়াখালী কে.আই.ইসলাম মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা। টিয়াখালী কে.আই.ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ কাজী ইমদাদুল ইসলাম’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, টিয়াখালী কে.আই.ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কাজী মিজানুর রহমান, কলাপাড়া এনজিও ফোরামের সদস্য সচিব মো: মনিরুল ইসলাম, ফেইথ ইন এ্যাকশন’র প্রকল্প ব্যবস্থাপক অনিক রনি দত্ত প্রমুখ।

সেমিনারের উদ্দেশ্য নিয়ে প্রকল্প ব্যবস্থাপক অনিক রনি দত্ত বলেন যে, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি। এ ব্যাধি দূরীকরণের জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতা প্রয়োজন। আর উদ্দেশ্যই সকল অংশগ্রহণকারীকে উদ্বুদ্ধকরণের জন্যই এ সেমিনার আয়োজন করা হয়েছে। এ সেমিনারের মধ্যদিয়ে সকল অংশগ্রহণকারীর মাঝে বাল্য বিয়ে প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও তথ্য প্রদানে উদ্বুদ্ধকরণের প্রয়াসে কলাপাড়া উপজেলা প্রসাশনের সহায়তায় প্রকাশিত  লাল কার্ড বিতরণ করাও অন্যতম উদ্দেশ্য।  এ সময় স্কুলের অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন