1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় বাসের চাপায় মাদ্রাসার হাফেজের মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় বাসের চাপায় মাদ্রাসার হাফেজের মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় বাসের চাপায় মাদ্রাসার হাফেজের মৃত্যু

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়ায় অজ্ঞাতনামা পরিবহনের চাপায় এক মাদ্রাসার হাফেজের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে কুয়াকাটা–পটুয়াখালী মহাসড়কের নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর অটো রাইস মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম সাইফুল ইসলাম (১৮)। তিনি নীলগঞ্জ ইউনিয়নের মজিদবাড়িয়া গ্রামের মোঃ জাকির হোসেন খানের ছেলে। সাইফুল ইসলাম নাওভাঙ্গা দাখিল মাদ্রাসার হাফেজ এবং দাখিল পরীক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম পাখিমারা এলাকা থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় কুয়াকাটা থেকে বরিশালগামী একটি অজ্ঞাতনামা বাস তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে কলাপাড়া থানা পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কলাপাড়া থানা পুলিশ জানায়, ঘাতক বাসটি শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন