1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় বিএনপি'র নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় বিএনপি'র নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কলাপাড়ায় বিএনপি’র নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ১৬১ বার পঠিত
Spread the love

এস এম আলমগীর হোসেন ,কলাপাড়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কলাপাড়া উপজেলা শাখা নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ মে) বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য মোঃ হাসান মামুন, পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আব্দুর রশিদ চুন্নু মিয়া, সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, পটুয়াখালী জেলা বিএনপির সদস্য এ্যাড. মজিবুর রহমান টোটন, দেলোয়ার হোসেন নান্নু, জেলা বিএনপির সদস্য জাফরুজ্জামান খোকন, জেলা বিএনপির সদস্য মোশতাক আহমেদ পিনু, পটুয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আসাফুল রহমান বিপ্লব, জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন, বশির উদ্দিন মৃধা।
কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. হাফিজুর রহমান চুন্নু তালুকদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আব্দুল রহমান ফরাজী, মহিপুর থানা বিএনপির সভাপতি মোঃ জলিল হাওলাদার, খন্দকার নাসির উদ্দিন, মোঃ জাহাঙ্গীর তালুকদার, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান।
পরিচিতি সভাটি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু সঞ্চালনা করেন।
এ সময় পটুয়াখালী জেলা বিএনপি সহ কলাপাড়া উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন