1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ 
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়।
র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এতে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। দলের পতাকা, ব্যানার, ফেস্টুন ও শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।
র‍্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু। তারা বলেন,“বিএনপি এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য জন্ম নিয়েছে। দলের ৪৭ বছরের এই পথচলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনা আমাদের আন্দোলনে শক্তি যোগাচ্ছে।”
এ সময় বক্তারা বর্তমান সরকারের স্বৈরাচারী আচরণের তীব্র সমালোচনা করেন এবং আসন্ন দিনে গণতান্ত্রিক আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
র‍্যালি ও সমাবেশে উপজেলা বিএনপি ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দলসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন