1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় বিদ্যুৎ কেন্দ্রের ওয়েল্ডিং ফোরম্যানের মরদেহ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় বিদ্যুৎ কেন্দ্রের ওয়েল্ডিং ফোরম্যানের মরদেহ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় বিদ্যুৎ কেন্দ্রের ওয়েল্ডিং ফোরম্যানের মরদেহ উদ্ধার

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৭১ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের একটি দ্বিতল ভবন ঘেকে ইমরান মিয়া নামে এক যুবকের গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার মধ্য রাতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ইমরান গত দুই বছর ধরে কলাপাড়ায় পটুয়াখালী ১৩২০ তাপ বিদ্যুত কেন্দ্রে ওয়েল্ডিং ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন। সে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার দিগলবাগ ইউনিয়নের মদরিচ মিয়ার ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, লোন্দা গ্রামের তুহিন মৃধার দ্বিতল ভবনের দোতলায় দুই রুমে নিহত ইমরান ও তার ভাই থাকতো। বুধবার রাতের খাওয়া শেষে দুই ভাই তাদের রুমে যায়। রাতে নিহতের স্ত্রী ইমরানকে ফোন দিয়ে না পেয়ে তার ভাইকে কল দিলে সে রুমে গিয়ে দেখে গলায় ফাঁস দেয়া অবস্থায় সে পড়ে আছে। তাৎক্ষণিক ভবনের অন্যদের সহায়তায় ইমরানকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুয়েল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করেছে। বৃহস্পতিবার সকালে নিহতের মরদেহের ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে। তবে কেন ও কী কারণে তার মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন