1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় বিয়ে বাড়িতে সংঘর্ষে আহত-৮ আটক-১ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় বিয়ে বাড়িতে সংঘর্ষে আহত-৮ আটক-১ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় বিয়ে বাড়িতে সংঘর্ষে আহত-৮ আটক-১

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ২১১ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়ায় বিয়ে বাড়িতে সংঘর্ষের ঘটনায় আটজন আহত হয়েছে। আহতরা হলেন, উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি খলিল খলিফা (৬০) ও তার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ বেলাল খলিফা (৩২), পৌর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য রাকিব (২৪), সহ-সভাপতি হেলাল খলিফা (২৫), কলেজ শিক্ষার্থী ইমুন খলিফা (১৮), মোঃ নয়ন হাওলাদার (২৬), মোঃ নজরুল হোসেন খান (৩৮), ছগির (২৮)। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত ১১ টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের বঙ্গবন্ধু কলোনীতে এ ঘটনাটি ঘটেছে।
গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত বেল্লাল খলিফা জানান, বিয়ে বাড়িতে মদ খেয়ে পাগলামি করছে, এ নিয়ে প্রতিবাদ করতে গেলে আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তাৎক্ষনিক বিষয়টির সমাধান হয়ে যায়। বেল্লাল খলিফা আরো বলেন, পরবর্তীতে লিটন হাওলাদার বিষয়টির স্থায়ী সামাধানের কথা বলে বেল্লাল ও তাদের লোকজনদের ডেকে আনে। এসময় লিটন হাওলাদার ও আজিজ ফরাজীর বাহিনী পূর্বপরিকল্পিতভাবে চোখে মুখে মরিচের গুড়া ছিটিয়ে দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে তারা গুরুত্বর আহত ও রক্তাক্ত হয়।
এ ব্যাপারে অভিযুক্ত আজিজি ফরাজী বলেন, এর সাথে আমরা জড়িত নয়, আমাদের প্রতিপক্ষরা রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করছে।
এ বিষয় কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, সংশ্লিষ্ট বিষয়ে ঘটনাস্থল থেকে সুমন নামে একজনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন