1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় বিশ্ব শিশু দিবস উদযাপন র‍্যালি, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় বিশ্ব শিশু দিবস উদযাপন র‍্যালি, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কলাপাড়ায় বিশ্ব শিশু দিবস উদযাপন র‍্যালি, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১০৮ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নে বিশ্ব শিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়েছে। স্থানীয় দুটি সংগঠন একতা গ্রাম উন্নয়ন সংগঠন ও উদীয়মান গ্রাম উন্নয়ন সংগঠন এর উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন এর সার্বিক সহযোগিতায় সোমবার (১৭ নভেম্বর) টিয়াখালী কাজী ইমদাদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী এসব কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
এ বছরের প্রতিপাদ্য “আমার দিন, আমার অধিকার” সামনে রেখে অনুষ্ঠিত কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অতিথিরা বলেন, শিশুদের অধিকার রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ ও সুস্থ বিকাশে পরিবার, প্রতিষ্ঠান ও সমাজের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
উপস্থিত ছিলেন, ফেইথ ইন এ্যাকশনের প্রকল্প ব্যবস্থাপক অনিক রনি দত্ত, মাঠ সংগঠক সুফল বিশ্বাস, টিয়াখালী কাজী ইমদাদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মিজানুর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জল হাওলাদার, একতা গ্রাম উন্নয়ন সংগঠনের সভাপতি মোঃ মঞ্জু প্যাদা,উদীয়মান গ্রাম উন্নয়ন সংগঠনের সভাপতি আবু ছলে হাওলাদার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন