1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় বৃষ্টির পানি সংরক্ষণের জন্য "বিনামূল্যে পানির ট্যাংক" বিতরন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় বৃষ্টির পানি সংরক্ষণের জন্য "বিনামূল্যে পানির ট্যাংক" বিতরন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কলাপাড়ায় বৃষ্টির পানি সংরক্ষণের জন্য “বিনামূল্যে পানির ট্যাংক” বিতরন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৩১ বার পঠিত
Spread the love

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ

কলাপাড়ায় বেসরকারী উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন এর উদ্যোগে স্বাবলম্বী দলের সদস্যদের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য “বিনামূল্যে পানির ট্যাংক” বিতরন করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর)উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব টিয়াখালী গ্রামে এই বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলার ধানখালী ও টিয়াখালী ইউনিয়নের নির্বাচিত ২৪ জন স্বাবলম্বী দলের সদস্যদের মাঝে ১০০০লি: ধারণ ক্ষমতা সম্পন্ন ১টি করে পানির ট্যাংক বিনামূল্যে প্রদান করেন।

বিশুদ্ধ পানির সংকট নিরসনে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য Entrust Foundation, Australia এর অর্থায়নে ফেইথ ইন এ্যাকশন এই কর্মসূচী বাস্তবায়ন করেন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার। তিনি বলেন ফেইথ ইন এ্যাকশন এর কার্যাবলী সম্পর্কে আমি জানি। তাদের এই সেবামূলক কার্যক্রমে আমাকে নিয়মিত তারা সম্পৃক্ত করে থাকে। তাদের কার্যক্রম খুবই সন্তোষ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিয়াখালী কে আই ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, একতা গ্রাম উন্নয়ন সংগঠনের সভাপতি এবং সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা।

প্রকল্প ব্যবস্থাপক অনিক রনি দত্ত বলেন, বিশুদ্ধ পানির অপর নাম জীবন।স্বাবলম্বী দলের সদস্যদের মাঝে এই ট্যাংক বিতরন করতে পেরে আমরা খুব খুশি। স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ পানির বিকল্প নেই। জনগনকে সহায়তার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন