1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় ভিলেজ ইলেক্ট্রিশিয়ান এসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় ভিলেজ ইলেক্ট্রিশিয়ান এসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় ভিলেজ ইলেক্ট্রিশিয়ান এসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৩৪ বার পঠিত
Spread the love
 এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ ভিলেজ ইলেক্ট্রিশিয়ান এসোসিয়েশন-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দুপুরে কলাপাড়া পৌর অডিটোরিয়াম হল রুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় ভিলেজ ইলেক্ট্রিশিয়ান পল্লী বিদ্যুৎ সমিতি’র কলাপাড়া জোনাল অফিসের সভাপতি মো. আনোয়ার হোসাইন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিলেজ ইলেক্ট্রিশিয়ান পল্লী বিদ্যুৎ সমিতি বরিশাল বিভাগীয় সভাপতি মো: আ. কুদ্দুস মোল্লা।
এসময় বক্তব্য রাখেন ভিলেজ ইলেক্ট্রিশিয়ান পল্লী বিদ্যুৎ সমিতি বরিশাল বিভাগীয় সহ-সভাপতি মো. মোকলেছুর রহমান, সাধারণ সম্পাদক মো. আবদুল হাই তালুকদার, সাংগঠনিক সম্পাদক মো. সাইদুর রহমান মৃধা, দপ্তর সম্পাদক মো. আনোয়ার হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম বেপারী, ভিলেজ ইলেক্ট্রিশিয়ান পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি’র সভাপতি মো. আবুল খায়ের, সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলাপাড়া জোনাল অফিসের সাধারণ সম্পাদক মো. আনিচুর রহমান রুবেল ও সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন। সভায় বরিশাল বিভাগীয় ও পটুয়াখালী জেলার বিভিন্ন জোনাল অফিসের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে পূর্বে তাদের নামের তালিকা এবং আলাদা আলাদা আইডি ও পাসওয়ার্ড থাকলেও সম্প্রতি তা আর দেখা যাচ্ছে না। এ নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা আরও বলেন, বাংলাদেশ ভিলেজ ইলেক্ট্রিশিয়ান এসোসিয়েশন-এর মাধ্যমে সকলের দাবিদাওয়া উত্থাপন করা হবে এবং তা আদায়ও সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন