1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৪৫ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া এলাকায় ভূমি অধিগ্রহণের টাকা উত্তোলনের দালালি, চাঁদাবাজি, ভুয়া মামলা ও নথিপত্র জবরদখলের অভিযোগে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
রোববার (২০ জুলাই) বিকেলে লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া আবাসনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। বক্তব্য রাখেন ভুক্তভোগী মোসাঃ মনিরা বেগম, তাঁর ছেলে মোঃ এনামুল হক, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ দুলাল তালুকদার, আবুল সালাম হাওলাদার, আফজাল হোসেন, মজিবুর হাওলাদার।
এতে অংশ নেন সহ ভুক্তভোগী পরিবার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে শাহাদাত তালুকদার ও মোস্তাফিজুর রহমান নানা কৌশলে সাধারণ মানুষের অধিগ্রহণকৃত জমির টাকা আত্মসাৎ করে আসছেন। টাকা আদায়ের নামে ভয়ভীতি, ভুয়া মামলা ও জাল কাগজপত্রের মাধ্যমে হয়রানি করছেন এলাকাবাসীকে। মজিবুর হাওলাদার তার বক্তব্যে বলেন, অধিগ্রহণকৃত জমির মূল্যর ১৫% হারে সাড়ে ১৩ লক্ষ টাকায় ২ লক্ষ ৫ হাজার টাকা শাহাদাত তালুকদার ও মোস্তাফিজুর রহমান নানা কৌশলে
তারা অবিলম্বে এই চক্রের মূল হোতা শাহাদাত ও মোস্তাফিজুরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও বলেন, এ বিষয়ে একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয় অভিযুক্ত মোঃ শাহাদাত তালুকদার বলেন, তাদের হয়ে মামলা চালিয়েছি, ওই মামলায় চালাতে আমার অনেক টাকা খরচা হয়েছে সেই টাকা চাইতে গিয়ে তিনি উল্টো আমার বিরুদ্ধে তারা মিথ্যা অভিযোগ করছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন