1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় মসজিদের ইমামের স্ত্রীকে জবাই করে হত্যা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় মসজিদের ইমামের স্ত্রীকে জবাই করে হত্যা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কলাপাড়ায় মসজিদের ইমামের স্ত্রীকে জবাই করে হত্যা

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১২৬ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে মুকুল বেগম (৫০) নামে এক গৃহবধূকে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার রাত সাড়ে সাতটার দিকে দুর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যা করে বলে ধারণা করছেন স্থানীয়রা।
ঘটনার সময় তার স্বামী হাফেজ হাবিবুর রহমান তালুকদার বাসায় ছিলেন না। তিনি মৌলভী তবক গ্রামের সুলতান মাস্টারবাড়ির জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন এবং নামাজ পড়াতে মসজিদে ছিলেন। এসময় ঘরে একাই ছিলেন মুকুল বেগম। নিহতের ২০ বছর বয়সী এক ছেলেও রয়েছে।
খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার প্রক্রিয়া শুরু করে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম।
###

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন