1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় মহিলা দলের সম্মেলনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান মোশাররফ হোসেনের - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় মহিলা দলের সম্মেলনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান মোশাররফ হোসেনের - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কলাপাড়ায় মহিলা দলের সম্মেলনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান মোশাররফ হোসেনের

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া:
  • প্রকাশিত : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়া:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নে মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় মধ্য পাটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। উদ্বোধন করেন উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা আক্তার লিলি। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদিকা মোসাঃ নার্গিস আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন বলেন, “চম্পাপুর ইউনিয়ন একটি অবহেলিত এলাকা। উন্নয়নের স্বার্থে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিন। এবারের নির্বাচনে ব্যালটে নৌকা থাকবে না। এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা জরুরি।”
সম্মেলনে সভাপতিত্ব করেন মোসাঃ রাশিদা বেগম, সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক ফাতেমা নাসরিন সীমা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন