1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় মাছের ঘেরে বিষ প্রয়োগ; ১০ লাখ টাকার ক্ষতি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় মাছের ঘেরে বিষ প্রয়োগ; ১০ লাখ টাকার ক্ষতি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় মাছের ঘেরে বিষ প্রয়োগ; ১০ লাখ টাকার ক্ষতি

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৯০ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
পটুয়াখালীর কলাপাড়ায় মোঃ হুমায়ুন কবির খান (৪০) নামে এক ব্যক্তির মাছের ঘেরে রাতের আধারে বিষ প্রয়োগ করে কমপক্ষে ১০ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার (২৩ অক্টোবর) গভীর রাতে উপজেলার চাকামইয়া ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের সাবেক ইউপি আব্দুল আজিজ খান’র ছেলে। বিষ প্রয়োগের ফলে ঘেরের প্রায় ১০ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে।
ক্ষতিগ্রস্ত মোঃ হুমায়ুন কবির খান বলেন, ‘গভীর রাতে কে আমার এতো বড় ক্ষতি করলো তা আমি জানি না। সকালে এসে দেখি আমার ঘেরের সব মাছ ভেসে উঠছে। এতে আমার ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
তিনি আরো বলেন, নিজস্ব জায়গার উপর কয়েকটি পুকুর খনন করে আমি বিগত ৮/১০ বছর ধরে মাছ চাষ করছি। এবার কয়েকটি এনজিও এবং ব্যাংক থেকে লোন করে ঘেরে পাঙ্গাস, তেলাপিয়া, পুঁটিসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। এ ঘেরে বিষ প্রয়োগ হয়েছে, সেই ঘেরে আমার প্রায় ২০ লাখ টাকা খরচ হয়েছে। কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন