1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় মাছ ধরাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে গুরুতর জখম, বরিশালে রেফার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় মাছ ধরাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে গুরুতর জখম, বরিশালে রেফার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় মাছ ধরাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে গুরুতর জখম, বরিশালে রেফার

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৬৫ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নয়ন মিয়া (১৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে বুধবার (২৩ জুলাই) বিকাল ৩টার দিকে ভিকটিমের বাড়ির পাশে একটি ডোবায়।
স্থানীয় সূত্রে জানা যায়, নয়ন মিয়ার বাবা আনোয়ার হোসেনের সঙ্গে প্রতিবেশী আমির হাওলাদারের দীর্ঘদিনের পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার দিন আনোয়ার হোসেন ও তার ছেলে নয়ন মিয়া নিজ বাড়ির পাশে ডোবায় মাছ ধরছিলেন। এ সময় আমির হাওলাদারের ছেলে রিমন (২২) দলীয় লোকজনসহ সেখানে এসে নয়ন মিয়ার ওপর অতর্কিত হামলা চালায়।
হামলাকালে রিমনের হাতে থাকা ধারালো বগি দাও দিয়ে নয়ন মিয়াকে হত্যার উদ্দেশ্যে কোপ মারলে তার বাম হাত ও পিঠে গুরুতর রক্তাক্ত জখম হয়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
নয়ন মিয়াকে প্রথমে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন