1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, ২৭ ঘন্টা পর লাশ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, ২৭ ঘন্টা পর লাশ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, ২৭ ঘন্টা পর লাশ উদ্ধার

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৪ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ 
পটুয়াখালীর কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয়া নুরুল ইসলাম গাজীর (৬০) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিখোজের ২৭ ঘন্টা পর শনিবার বিকাল তিনটায় উপজেলার তেগাছিয়া নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। মৃত নুরুল ইসলাম পৌর শহরের
১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সে পথে প্রান্তরে রুপার আংটি বিক্রয় জীবিকা নির্বাহ করতেন।
নিখোজ নুরুল ইসলামের মেয়ে রুপা বলেন, গতকাল দুপুরে নুরুল ইসলাম পৌর শহরের বাদুরতলী এলাকার একটি অটোতে বসা ছিলো। এসময় কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা মাদক সহ ওই অটো চালককে আটক করে এবং নুরুল ইসলামকে তল্লাশি চালিয়ে কোন মাদক না পাওয়ার পরও তাকে ধাওয়া করে। নুরুল ইসলাম আত্মরক্ষার জন্য আন্ধারমানিক নদীতে ঝাপ দিয়ে নিখোজ হন। তবে অভিযানের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইনচার্জ শাহনুল কবির।
কলাপড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল হোসেন বলেন, শুক্রবার বিকাল থেকেই ওই ব্যক্তিকে উদ্ধারের অভিযান শুরু করা হয়। পরে আজ বিকালে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। লাশটি পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন