
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়ায় দাখিল মাদ্রাসায় চুরি ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে চাকামাইয়া ইউনিয়নের গাজীপাড়া দাখিল মাদ্রাসার তালা ভেঙ্গে এ চুরির ঘটনা ঘটে। চোরের দল লাইব্রেরী থেকে তিনটি ফ্যান, ঘন্টাসহ নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়। মাদ্রাসার প্রধান শিক্ষক মো.হাবিবুর রহমান বলেন, বৃহস্পতিবার দৈনন্দিন কার্যক্রম শেষে মাদ্রাসার তালা লাগিয়ে সকল শিক্ষক কর্মচারী বাড়িতে চলে যায়। তবে রাতে নৈসপ্রহরী একটি কক্ষে অবস্থান করছিল। কিন্তু সে হঠাৎ অসুস্থ বোধ করলে রাত বারোটার দিকে ঘুমিয়ে পড়ে। এ সময় সংঘবদ্ধ চোরের দল মাদ্রাসার লাইব্রেরী কক্ষের তালা ভেঙ্গে মালামাল চুরি করে নিয়ে যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান এই শিক্ষক।
কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, এ চুরির ঘটনা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।