1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষন চেষ্টার মামলা করে বিপাকে ভুক্তভোগী পরিবার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষন চেষ্টার মামলা করে বিপাকে ভুক্তভোগী পরিবার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কলাপাড়ায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষন চেষ্টার মামলা করে বিপাকে ভুক্তভোগী পরিবার

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়ায় ১১ বছরের মাদ্রাসা ছাত্রীকে ধর্ষন চেষ্টার অভিযোগে থানায় মামলা করে বিপাকে পড়েছে ভুক্তভোগী ওই পরিবারটি। মামলা উঠানোর জন্য প্রতিনিয়ত হুমকি এবং মানষিক নির্যাতন করে আসছে অভিযুক্ত নুরু হাওলাদার। এমন ঘটনাটি উপজেলার লতা চাপিল ইউনিয়নের পূর্ব নুতন পাড়া গ্রামে ঘটেছে।
ওই ছাত্রীর মা এবং তার নানী বলেন, গত ৭ জুলাই দুপুরে তাদের বসত ঘরে তার মেয়েকে একা রেখে আত্মীয় বাড়িতে গিয়েছিলেন। এ সুযুগে শিশুটিকে একা পেয়ে ধর্ষনের চেষ্টা চালায় প্রতিবেশি নুর মোহাম্মদ হাওলাদার। এ বিষয়ে মহিপুর থানায় মেয়েটির মা বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। পরে থানা পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। কিছুদিন জেল হাজতে কারাভোগ করে জামিনে মুক্তি পেয়ে ভুক্তভোগী ওই পরিবারটির উপর বিভিন্ন প্রকার নির্যাতন শুরু করে। মামলা উঠানোর জন্য প্রতিনিয়ত হুমকি প্রদান করে নুর মোহাম্মদ। বর্তমানে অসহায় ওই দরিদ্র পরিবারটি নিরাপত্তা হীনতায় ভুগছে। তারা প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠ তদন্ত সহ বিচারের দাবি জানান।
অভিযুক্ত নুর মোহাম্মদ হাওলাদারের কাছে এবিষয়ে জানতে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
মহিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হাওলাদার জানান, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন