1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় মামলার আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছেন বিএনপি'র কোষাধ্যক্ষ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় মামলার আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছেন বিএনপি'র কোষাধ্যক্ষ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় মামলার আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছেন বিএনপি’র কোষাধ্যক্ষ

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১০১ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
২০ বছর আগে ক্রয় করা জমি থেকে উচ্ছেদ করতে জমি বিক্রেতার পুত্রের মামলায় পালিয়ে বেড়াতে হচ্ছে পটুয়াখালীর কলাপাড়ার লালুয়া ইউনিয়ন বিএনপি’র কোষাধ্যক্ষ হেলাল খান ও তার সন্তানদের। তাদের তোলা ঘরে আগুন দিয়ে উল্টো তাদের নামেই ঘর পুড়িয়ে দেয়ার মামলা দায়ের করেছে জমি বিক্রেতা নয়ন মৃধার ছেলে সুজন মৃধা।
সোমবার সকাল সাড়ে ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন বিএনপি নেতা হেলাল খানের স্ত্রী সাবেক ইউপি সদস্য সাবেরা আক্তার কনিকা।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০০৪ সালে কলাপাড়ার বনাতিপাড়া মৌজা থেকে তার এবং স্বামী হেলাল খান ও দেবর কামাল খান ৬৯ শতাংশ জমি ক্রয় করেন আবু নয়ন মৃধার কাছ থেকে। গত ২০ বছর ধরে তারা এ জমিতে বসবাস করছেন। কিন্তু নয়ন মৃধার ছেলে সুজন এ জমি থেকে তাদের উচ্ছেদের চেষ্টা চালায়। তাদের উপর একাধিকবার হামলার ঘটনাও ঘটে। এনিয়ে একাধিক মামলা চলমান রয়েছে। সর্বশেষ গত ১১ নভেম্বর তাদের একটি ঘরে আগুন দেয়া হয়।
এ ঘটনায় সুজন মৃধা পুড়ে যাওয়া ঘর তাদের দাবি করে গত ১৩ নভেম্বর কলাপাড়া থানায় তার স্বামী হেলাল খান, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দুই ছেলে সহ সাত জনের নামে মামলা করে।
সাবেরা আক্তার কনিকা বলেন, তারা বিএনপি পরিবারের সদস্য হয়েও তার স্বামী সন্তানদের পালিয়ে বেড়াতে হচ্ছে মিথ্যা মামলার আসামী হয়ে। অথচ গত ২০ বছর ধরে তারা এই জমিতে বসবাস করছেন। আবু নয়ন মৃধা জমি বিক্রি করেছে, অথচ এখন তার ছেলেরা বাবার বিক্রি করা জমি থেকে ৫০ শতাংশ জমি দখল করতে চাচ্ছে পেশী শক্তির জোরে। তারা এই ঘটনায় সরেজমিন তদন্ত পূর্বক প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। একই সাথে তাদের ঘরে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের শাস্তি দাবী করেন।
এ বিষয়ে আরিফুর রহমান সুজন মৃধা বলেন, তার বাবার বিক্রি করা জমি অন্য দাগে। কিন্তু হেলাল খান ও তার ভাই আমাদের জমি দখল করে আছে। আমাদের তোলা ঘরে আগুন দিয়েছে। তাই থানায় মামলা করেছি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন