1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় মামলা প্রত্যাহার বৃদ্ধ এনসান মৃধার মুক্তির দাবিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় মামলা প্রত্যাহার বৃদ্ধ এনসান মৃধার মুক্তির দাবিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় মামলা প্রত্যাহার বৃদ্ধ এনসান মৃধার মুক্তির দাবিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৬৮ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়ায় ১০ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রী কে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার বৃদ্ধ এনছান আলী মৃধা ওরফে গেদুর (৬৫) মুক্তির দাবিতে দুই শতাধিক নারী-পুরুষ মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করেছে। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে লোন্দা সড়কে এ কর্মসূচি পালিত হয়। গ্রামের নারী-পুরুষ বৃদ্ধ বয়সী মানুষ এ সমাবেশ মানববন্ধনে অংশ নেন। তারা এ মামলা মিথ্যা হয়রানিমূলক দাবি করে প্রত্যাহারের দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন বিএনপি নেতা হারুন মাতুব্বর, স্থানীয় বাসীন্দা কবির মোল্লা, শাহীন মোল্লা, সালেহা বেগম, সেলিনা বেগম প্রমুখ। বক্তারা দাবি করেন, গ্রেপ্তার হওয়া বৃদ্ধ এনসান মৃধাকে পরিকল্পিতভাবে হয়রাণির জন্য এই মামলাটি করা হয়েছে। এই মানুষটি এখন সঠিকভাবে চলাচল করতে পারেন না। মামলার বাদী নিজেদের অপকর্ম ঢাকতে এই পন্থা বেছে নিয়েছেন। তারা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি করেন।
উল্লেখ্য, শনিবার (৮ মার্চ) সকালে ধানখালীর পশ্চিম লোন্দা গ্রাম থেকে এনসান মৃধা কে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত এনসান মৃধা বর্তমানে জেল হাজতে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন