1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় মিথ্যা মামলাসহ চুরি ডাকাতি ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।। - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় মিথ্যা মামলাসহ চুরি ডাকাতি ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।। - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় মিথ্যা মামলাসহ চুরি ডাকাতি ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।।

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮০ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
তাতী লীগের সাধারণ সম্পাদক সজীব তালুকদার কর্তৃক মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ, চুরি ডাকাতি ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগীসহ এলাকাবাসী।
বৃহস্পতিবার শেষ বিকেলে কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতি বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন নৈশপ্রহরী হাফেজ সোলায়মান, ভুক্তভোগী জুলহাস, লাভলী বেগম, আজিজুর রহমান, বানাতিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ডাক্তার রুহুল আমিন, ইউনিয়ন যুবদল সভাপতি ইব্রাহিম, লালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার আলমগীর হোসেন প্রমূখ।
বক্তারা বলেন, ১৬ই ফেব্রæয়ারি রাতে জুলহাসের বাড়ির চোরাই মাল সহ এলাকার চিহ্নিত দুর্র্ধষ চোর সজীব তালুকদারকে হাতেনাতে আটক করে গনধোলাই দিয়ে নৈশপ্রহরীর মাধ্যমে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় জামিন নিয়ে এলাকায় এসে ক্ষতিগ্রস্ত জুলহাস সহ এলাকার কয়েকজনের নামে মিথ্যা মামলা করে।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে।
এ বিষয় অভিযুক্ত সজীব তালুকদার বলেন, আমি আওয়ামী লীগ করি। তাতী লীগের সাধারণ সম্পাদক। বিগত দিনে আন্দোলন সংগ্রাম বিভিন্ন কর্মসূচিতে অগ্রণী ভূমিকা রাখায়, একটি রাজনৈতিক দল ক্ষিপ্ত হয়ে আমাকে ষড়যন্ত্রমূলকভাবে চোর হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করেছে। আমাকে অত্যাচার নির্যাতনসহ নানাভাবে হয়রানি করছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন