1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় মুক্তিযোদ্ধা বাজার ব্যবসায়ী কমিটির সাথে বিএনপির মতবিনিময় - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় মুক্তিযোদ্ধা বাজার ব্যবসায়ী কমিটির সাথে বিএনপির মতবিনিময় - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় মুক্তিযোদ্ধা বাজার ব্যবসায়ী কমিটির সাথে বিএনপির মতবিনিময়

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৪০ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
পটুয়াখালীর কলাপাড়ায় লালুয়া মুক্তিযোদ্ধা বাজার ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে বিএনপি। রোববার (১৭ আগস্ট) বেলা ১১ টায় উপজেলার লালুয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজার প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও টিয়াখালী ও লালুয়া ইউনিয়ন সাংগঠনিক পর্যবেক্ষণ টিম প্রধান মোঃ মুসা তাওহীদ নাননু মুন্সী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও টিম সদস্য বিশ্বাস শফিকুর রহমান টুলু, সাংগঠনিক সম্পাদক ও টিম সদস্য মোঃ সেলিম সিকদার।
লালুয়া মুক্তিযোদ্ধা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ রিপন হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জসিম গাজীর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, লালুয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান প্যাদা, কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সজল বিশ্বাস প্রমুখ। মতবিনিময় সভা আগে ব্যবসায়ীদের ফুল দিয়ে বরণ করে নেন মোঃ মুসা তাওহীদ নাননু মুন্সী।
এ সময় লালুয়া মুক্তিযোদ্ধা বাজার ব্যবসায়ী, ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মোঃ মুসা তাওহীদ নাননু মুন্সী বলেন, “বিএনপি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও কল্যাণে সবসময় কাজ করতে চায়। জনগণের অধিকার ও ব্যবসায়ীদের স্বার্থই বিএনপির অঙ্গীকার।”

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন