1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় মৎস্যজীবীদের অধিকার ও উন্নয়নে বহুপক্ষীয় নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় মৎস্যজীবীদের অধিকার ও উন্নয়নে বহুপক্ষীয় নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কলাপাড়ায় মৎস্যজীবীদের অধিকার ও উন্নয়নে বহুপক্ষীয় নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ সভা

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৫৫ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ–এর উদ্যোগে ফিশনেট প্রকল্পের আওতায় কলাপাড়া উপজেলায় উপজেলা বহুপক্ষীয় (মাল্টিস্টেকহোল্ডার) মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
ফিশনেট প্রকল্পের আওতায় উত্তরণ-এর বাস্তবায়নে এবং ওসান গ্রান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (UK International Development)-এর আর্থিক সহযোগিতায় শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০ টায় ১৫ জন সদস্যের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নেটওয়ার্কের সভাপতি মোঃ রহুল আমিন হাওলাদার। সভায় উপস্থিত ছিলেন নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান, প্রচার সম্পাদক এস এম আলমগীর হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় সমবায় সমিতি গঠন, খাল পুনঃখনন কর্মসূচি, নেটওয়ার্কের বাৎসরিক সভা আয়োজনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় নেটওয়ার্কের সহ-সভাপতি কালাম হাওলাদার জানান, ইতোমধ্যে ৩টি সমবায় সমিতি গঠনে নেটওয়ার্ক সহযোগিতা করেছে এবং আরও ২টি সমবায় সমিতি গঠনে সহযোগিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় সিদ্ধান্ত হয়, সরকার কর্তৃক লিজযোগ্য বদ্ধ জলাশয়গুলোর তথ্য সংগ্রহ করা হবে। যেহেতু আগামী ১ মাঘ থেকে সরকার লিজ প্রদানের জন্য দরপত্র আহ্বান করবে, সেহেতু সমবায়ের মাধ্যমে জলাশয় লিজ নেওয়ার লক্ষ্যে নেটওয়ার্ক প্রয়োজনীয় সহযোগিতা করবে। এছাড়াও যেসব বদ্ধ জলমহাল সরকারি তালিকাভুক্ত থাকলেও দরপত্রের আওতায় আসেনি, সেগুলোর তালিকা প্রস্তুত করে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিজ প্রদানের প্রস্তাব দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন