1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ঔষধ বিতরন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ঔষধ বিতরন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ঔষধ বিতরন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৯১ বার পঠিত
Spread the love

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ

জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলাপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরন করেছে। রবিবার (২৭ অক্টোবর) সকালে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্যদিয়ে যথাযথ মর্যাদার সাথে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। কলাপাড়া বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপজেলা যুবদল আহবায়ক হারুন অর রশিদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্রী মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরনে প্রধান অতিথি ছিলেন,সাবেক নন্দিত সফল পৌর মেয়র, কর্মীবান্ধব সৎ সাহসী নির্মোহ উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন সিকদার।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি সাধারন সম্পাদক অ্যাড.হাফিজুর রহমান চুন্নু তালুকদার, দপ্তর সম্পাদক সাইদুর রহমান, পৌর,বিএনপি সাংগঠনিক সম্পাদক কাজল তালুকদার। জাতীয়তাবাদী যুবদল কলাপাড়া উপজেলা যুগ্ম আহবায়ক জুয়েল শিকদার, কবির মৃধা, স্বজল বিশ্বাস, মোস্তাফিজুর রহমান, টিয়াখালী ইউনিয়ন যুবদল সাধারন সম্পাদক গাজী মো.নিয়াজ মোর্শেদ প্রমুখ।

কলাপাড়ার ফারিয়া সভাপতি জাহিদ তালুকদার, সাধারন সম্পাদক মো.রবিউল ইসলাম, প্রচার সম্পাদক হুমায়ুন কবির এ সময় ঔষধ বিতরন করেন। কলাপাড়ার ঔষধ ব্যবসায়ী রুমান ড্রাগ হাউস প্রায় ১৫ হাজার টাকার ঔষধ ও ফারিয়া লক্ষাধিক টাকার ঔষধ  দিয়ে সহায়তার হাত বারিয়ে দেবার জন্য উপজেলা যুবদল নেতৃবৃন্দ অভিনন্দন জানান।

কলাপাড়া উপজেলা বিএনপি সণাপতি হাজী হুমায়ুন সিকদার বলেন,কেন্দ্রীয় বিএনপি প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের নির্দেশে মানবিক সহায়তায় যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জনগনের জন্য বিনা মুল্যে মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরনে নজির বিহীন দৃস্টান্ত স্হাপন করেছে যুবদল নেতৃবৃন্দ। তিনি বিএনপির নেতাকর্মীদের জনগণ সম্পৃক্ত কর্মকান্ডে অংশ  নিয়ে জনগনের পাশে থাকার আহবান জানান।

যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীর ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে চিকিৎসা সহায়তা দিয়েছেন, ডাঃ সাইক হোসেন, ডাঃ রিফাত সিকদার, ডাঃ এসবি সোমা ও ফারিয়া কলাপাড়া উপজেলা শাখা।

বিএনপি যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে অসহায় মানুষদের বিনামুল্যে চিকিৎসা সহায়তা ও ওষধ বিতরনে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করায় প্রশংসায় ভাসছেন কলাপাড়া উপজেলা,পৌর জাতীয়তাবাদী যুবদল।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন