1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কলাপাড়ায় যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮২ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের বাংলাবাজার মসজিদ ও যুব সমাজের উদ্যোগে বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিল হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা হতে রাত সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের বাংলাবাজার মসজিদ মাঠে এ বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মিঠাগঞ্জ ইউনিয়নের কৃতি সন্তান মোঃ জাকির হোসেন ফকির। প্রধান অতিথি ছিলেন- আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছিরে কুরআন, বিশিষ্ট গবেষক ও তরুণ বক্তা হযরত মাওঃ মুফতী মোঃ নাইমুজ্জামান ছিদ্দিক।
প্রধান বক্তা ছিলেন হাঃ মাওঃ হোসাইন আহমেদ খান, বিশেষ অতিথি ছিলেন মাওলানা মোঃ রুহুল আমিন ফয়েজী, ক্বারী মোঃ রুহুল আমিন। যুব সমাজের পক্ষে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার সহ-সভাপতি অ্যাডভোকেট জেড এম কাওছার। বক্তরা বলেন, কুরআন, হাদিস হতে বিচ্ছিন্ন হওয়ার ফলে সারা বিশ্বে বেহায়াপনা চলছে এবং আপদ বিপদ বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। সকল কিছু হতে মুক্তি পেতে হলে কুরআন ও হাদিস অধ্যায়ন করতে হবে। তাহলে দুনিয়াতে সুখ ও আখেরাতে শান্তি পাওয়া যাবে।
ইসলামের জীবন বিধান কুরআন বুঝে আমল করতে হবে। মাহফিল শেষে দেশবাসী সহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন