1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় রমজানের পবিত্রতা রক্ষায় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় রমজানের পবিত্রতা রক্ষায় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় রমজানের পবিত্রতা রক্ষায় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৮৬ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে পবিত্র রমজানের পবিত্রতা রক্ষায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ মার্চ) আসর নামাজের পর দলীয় কার্যালয় থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন কলাপাড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মুফতি হাবিবুর রহমান। এছাড়া আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাওঃ মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি অ্যাডভোকেট জেড এম কাওছার এবং মাওলানা নাঈম ইসলাম।
বক্তারা বলেন, রমজানের পবিত্রতা রক্ষা করা প্রতিটি মুসলমানের দায়িত্ব। এই মাসে সব ধরনের অশ্লীলতা ও অনৈতিক কার্যকলাপ থেকে দূরে থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন