
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়ায় রহমতপুর প্রিমিয়ার লীগ-২৫ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) রাত ৮ টায় কলাপাড়া পৌর রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ রহমতপুর প্রিমিয়ার লীগ-২৫ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী খেলায় বক্তব্য রাখেন ক্ষুদাবদ্ধতউপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক শিকদার মোঃ সালাহউদ্দিনের সভাপতিত্বে এ সময় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান তালুকদার কাজল, গাজী মোঃ সুলতান আহমেদ, উপজেলা যুবদলের আহবায়ক হারুন অর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোকছেদুল আলম, রহমতপুর সরকারি প্রাঃ বিঃ প্রধান শিক্ষক মোঃ শাহ্ সুজা, পৌর শ্রমিক দলের সভাপতি নাসির মোল্লা মিন্টু ও সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম দিপু প্রমুখ উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন পৌর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক রাশেদ মোশাররফ কল্লোল।