1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় রাতের আধাঁরে জমি দখল করে ঘর উত্তোলন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় রাতের আধাঁরে জমি দখল করে ঘর উত্তোলন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় রাতের আধাঁরে জমি দখল করে ঘর উত্তোলন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১২৩ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়ায় নাচনাপাড়া বাসন্তী মন্ডল সরকারি প্রাইমারি স্কুলের দক্ষিন পাশে অসহায় আমানুল ইসলামের রেকর্ডীয় সম্পত্তি দখল করে ঘর নির্মান করার অভিযোগ পাওয়া গেছে এক হিন্দু সম্প্রদায়ের মহিলা কমলা রানীর বিরুদ্ধে। এ ঘটনায় উত্তেজনা দেখা দিলে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জমির রেকর্ডীয় সূত্রে মালিকানা দাবিদার মোঃ আমানুল ইসলাম (৩৫) বলেন নাচনাপাড়া বাসন্তী মন্ডল সরকারি প্রাইমারি স্কুলের পূর্ব পাশে মৌজা-খেপুপাড়া, জেএল নং-০৬, এসএ খতিয়ান নং-৩১৫ বিএস খতিয়ান নং-১৯০৬, বিএস দাগ-৩০২৪ মোট জমির পরিমান ৫৪ শতাশং। আমার রেকর্ডিও এই ০.৫৪ শতাশং জমিন আছে। তার পাশে বিবাদীর ০.৯ শতাংশ জমি ছিল। কিন্তু কিছু দিন পূর্বে উক্ত জমিন চাকামাইয়া নিবাসী আলমগীর মৃধা এর নিকট বিক্রি করেন। উক্ত জমি বিক্রি করিয়া তিনি নজস্বার্থ বান হন। উপরে উল্লেখিত ০.০৯ শতাংশ জমির উপরে একটি বসতি ঘর থাকায় জমি বিক্রির পর উক্ত ঘর ভেঙ্গে আমার জমির উপরে রাখে। বৃহস্পতিবার সকালে ০২/০৩ জন মিস্ত্রি নিয়ে কমলা রানী আমার জমির উপরে ঘর তোলা শুরু করে। আমি ঘটনা স্থলে গিয়ে উক্ত কাজ বন্ধ করে দেই। এছাড়া আমিসহ স্থানীয় আরো লোকজন উক্ত জমিতে যাইয়া বিবাদীদের বাধা নিষেধ করলে তারা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমার তফসিল বর্ণিত জমিতে প্রবেশ করে রাতের আধারে ঘর তোলে।
এ ব্যাপারে অভিযুক্ত কমলা রানী বলেন,আমি কারো জায়গায় ঘর উঠাইনি। এ জায়গা আমার। আমার জায়গায়ই আমি ঘর উঠিয়েছি। আমার কাগজ-পত্র সব আছে।
এ ব্যাপরে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো জুয়েল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন