1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় লামিয়া হত্যা।। নিরীহদের মামলা থেকে মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় লামিয়া হত্যা।। নিরীহদের মামলা থেকে মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় লামিয়া হত্যা।। নিরীহদের মামলা থেকে মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
পটুয়াখালীর কলাপাড়ায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে লামিয়া হত্যার ঘটনায় প্রকৃত অপরাধীদের চিহ্নিত এবং নিরীহ গ্রামবাসীদের মিথ্যা মামলা থেকে মুক্তির দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। বুধবার বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি করেন উপজেলার মঞ্জুপাড়া গ্রামের জায়েদা বেগম। এ সময় আ. হাকিম মৃধা, মাহাতাব গাজী, ছলেমান হাং, রেশমা বেগম, রিনা বেগম সহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৩০ জুন লামিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করে তার মরদেহ বাড়ির সামনে ঝুলিয়ে রাখা হয়। লামিয়ার মা হালিমা বেগমের সহযোগিতায় এই হত্যা হলেও এ মামলায় আসামী করা হয় পার্শ্ববর্তী ইউনিয়নের জয়নাল মৃধা, তাইফুর রহমান, সুজন, হাসানকে।
তিনি বলেন, পূর্ববিরোধকে কেন্দ্র করে প্রকৃত ঘটনা কে আড়াল করতে নিরীহ গ্রামবাসীদের হত্যা মামলায় আসামী করা হয়েছে।
জায়েদা বেগম দাবি করেন, হালিমা বেগমের অনৈতিক কর্মকান্ড তার মেয়ে লামিয়া দেখে ফেলায় শাহাদুল মাতুব্বর, বশার গাজী, সোহেল গাজী, হাবিব গাজী, আজগরদের সাথে পরামর্শ করে লামিয়াকে হত্যা করে নিরীহ মানুষের নামে মামলা দায়ের করে।
তিনি লামিয়া হত্যার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিত এবং মামলার সঠিক তদন্তের জন্য প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন এবং নিরীহ গ্রামবাসীদের মামলা থেকে মুক্তির দাবি জানান।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন