
এস এম আলমগীর হোসেন , কলাপাড়া
জামাই আসলাম হাওলাদারের নেতৃত্বে তার সহযোগিরা কুপিয়ে পিটিয়ে জখম করেছে শাশুড়ি শিল্পী বেগম (৪৫) কে। উপজেলার নিশানবাড়িয়া গ্রামে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। পরিবারের লোকজন স্থানীয়দের সহায়তায় শিল্পী বেগমকে রক্তাক্ত অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসক।
আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, সত্তার ফকিরের মেয়ে সুরাইয়ার সাথে তার জামাই আসলাম হাওলাদারের পারিবারিক বিরাধ রয়েছে। কয়দিন আগে আসলাম স্ত্রীকে মারধর করে। সবশেষ রাতে শ্বশুরবাড়িতে গিয়ে সশস্ত্র হামলা চালায়। পরে শিল্পী বেগমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক আহত শিল্পী বেগমকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন।
এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন, এ ঘটনায় কোন অভিযোগ আসেনি, অভিযোগ পেলে তদন্ত-পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।