1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় শিক্ষককে পোশাক নিয়ে অপমান করায় সভাপতির পদত্যাগের দাবীতে বিক্ষোভ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় শিক্ষককে পোশাক নিয়ে অপমান করায় সভাপতির পদত্যাগের দাবীতে বিক্ষোভ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় শিক্ষককে পোশাক নিয়ে অপমান করায় সভাপতির পদত্যাগের দাবীতে বিক্ষোভ

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৩ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
কলাপাড়ায় মহিপুর কো-অপ্ট মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষক এবং ছাত্রকে বিদ্যালয়ে পাঞ্জাবী এবং টুপি পড়ে আসতে নিষেধ করায় শতশত শিক্ষার্থীরা সোমবার দুপুর ১২ টার দিকে সভাপতির পদত্যাগ দাবী করে স্কুল ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করেছে। পরে সভাপতি পদত্যাগের ঘোষনা  দিতে বাধ্য হয়েছে। এ ঘটনা নিয়ে এলাকায় শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে সভপতির পদত্যাগের ঘোষনায় পরিস্থিতি শান্ত হয়েছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার মহিপুর কো-অপ্ট মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানজিং কমিটির সভাপতি মো.জাহাঙ্গীর আলম ওরফে জাহাঙ্গীর ম্যানেজার একই স্কুলের  শিক্ষক মো.মজিবর রহমান এবং দশম শেনীর ছাত্র মো.পাভেল কে স্কুলে পাঞ্জাবী এবং টুপির পরিবর্তে স্কুৃল ড্রেস পড়ে আসতে বলেন। বিষয়টি শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত বলে দ্রুত অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবারের পর সোমবার স্কুল খুললে শতশত শিক্ষার্থীরা টুপি পরিধান করে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো.জাহাঙ্গীর আলমকে নাস্তিক আখ্যা দিয়ে  তার পদত্যাগ দাবী করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। বিষয়টি অভিভাবকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি করেছে। ধীরে ধীরে পরিস্থিতি  খারাপের দিকে গেলে সভাপতিকে  পদত্যাগে বাধ্য করা হয় । পরে সভাপতি পদত্যাগের ঘোষনা দিলে পরিস্থিতি শান্ত হয়।
এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক আবদুস সালাম মিয়াকে তার মুঠো ফোনে বার বার কল করলেও তিনি তা রিসিফ করেননি। তবে স্কুলের শিক্ষক মো.নাসির উদ্দিন জানান, সভাপতির উক্তিটি ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে বলে শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। পরে সভাপতি পদত্যাগ করলে শান্ত হয় শিক্ষার্থীরা।
শিক্ষক মজিবর রহমান জানান, পাঞ্জাবী ,টুপি আমার সব সময়ের পোশাক। কিছু শিক্ষার্থীরাও তা পড়ে আসে । এ নিয়ে সভাপতির মন্তব্য মেনে নেয়নি শিক্ষার্থীরা । পরে যদিও পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্কুল ম্যানজিং কমিটির সভাপতি মো.জাহাঙ্গীর আলম জানান, তাদের স্কুল ইউনিফর্ম পড়ে আসার কথা বলা হয়েছে , এখানে কারো টুপি নিয়ে কথা বলা হয়নি। বিষয়টিকে একটি মহল ভিন্নখাতে নেয়ার জন্য কোমলমতি শিক্ষার্থীদের এমন ঘটনার উস্কানী দেয়া হয়েছে ষ। পরে স্বোচ্ছায় তিনি পদত্যাগের ঘোষনা দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন