1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় শুকনো মাঠে লোনা পানির সয়লাব: কৃষকদের ফসল নষ্ট - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় শুকনো মাঠে লোনা পানির সয়লাব: কৃষকদের ফসল নষ্ট - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় শুকনো মাঠে লোনা পানির সয়লাব: কৃষকদের ফসল নষ্ট

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১০৯ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের মধুপাড়া গ্রামে লোনা পানির আগ্রাসনে বিপর্যস্ত হয়ে পড়েছে কৃষকের আবাদি জমি। আমন মৌসুমে শতভাগ জমিতে ধানের আবাদ হলেও এখন সেখানে লোনা পানিতে সয়লাব।
কৃষকদের অভিযোগ, ঈদের দুইদিন আগেও শুকনো থাকা জমিগুলো এখন লবণাক্ত পানির নিচে তলিয়ে গেছে। ধান কাটার পরও এসব জমিতে ফেলন ডাল, মরিচ, বাদাম, তিল, কুমড়া, সূর্যমুখি, ভূট্টাসহ বিভিন্ন রবি শস্যের চাষ চলছিল। কিন্তু হঠাৎ করে জমিগুলো লোনা পানিতে ডুবে যাওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী কৃষক রেজাউল করিম, হাবিবুর রহমান মোল্লা ও ইব্রাহিম ফকির অভিযোগ করে জানান, একই গ্রামের দুলাল মোল্লা ও তার ছেলে রিয়াজ মোল্লা ৭/৮ টি মাছের ঘের তৈরি করেছেন। তারা গড়াৎখা স্লুইস গেট থেকে লোনা পানি উঠিয়ে নিজেদের ঘেরে ব্যবহার করছেন। কিন্তু সেই পানি আশপাশের বিলে ছড়িয়ে পড়ে কৃষি জমির ফসল নষ্ট করছে।
ক্ষতিগ্রস্ত কৃষকরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা লবণাক্ত পানি অপসারণের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে কৃষি জমির স্বাভাবিক উর্বরতা বজায় থাকে এবং ভবিষ্যতে এ ধরনের ক্ষতির সম্মুখীন হতে না হয়।
এ ব্যাপারে অভিযুক্ত মোঃ রিয়াজ মোল্লা বলেন, কে বা কারা স্লুইস গেট খুলেছে, সেটা আমাদের জানা নেই, তারা যে এসব অভিযোগ করেছে, তা ঠিক সঠিক নয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন