1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় শুরু হয়েছে ২০ দিন ব্যাপী তারুণ্যের মেলা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় শুরু হয়েছে ২০ দিন ব্যাপী তারুণ্যের মেলা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় শুরু হয়েছে ২০ দিন ব্যাপী তারুণ্যের মেলা

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৭৩ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ স্লোগান নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় তারুণ্যের কারুপন্য ও কৃষি পণ্যের মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা ১১ টায় প্রথম দিন প্রধান অতিথি হিসেবে তারুণ্যের কারুপণ্য ও তারুণ্যের কৃষি মেলার আনুষ্ঠানিক উদ্ধোধণ করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম।
তারুণ্যের মেলাকে ঘিরে কলাপাড়া উপজেলা পরিষদ খেলার মাঠে বসেছে অর্ধশত বিভিন্ন পণ্যের দোকান। মেলার কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদের যন্ত্রপাতি ছাড়াও আকর্ষণ ছিলো কৃষকদের উৎপাদিত পণ্য, নারীদের তৈরি কারুপণ্যসহ বিভিন্ন প্রসাধনী ও বৈজ্ঞানিক কৃষি গবেষণার বিভিন্ন সামগ্রী প্রদর্শন করা হয়। যা দেখতে ভীড় করে শতশত মানুষ।
উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া সেনা ক্যাম্প কমান্ডার মোঃ কবির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, পৌর বিএনপির সাধারন সম্পাদক মুছা তাওহীদ নান্নু মুন্সি, মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খান দুলাল, ধুলাসার ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শাহাজাদা হাওলাদার প্রমুখ।
২০ দিন ব্যাপী তারুণ্যের মেলায় লোকজ ও গ্রামীণ ঐতিহ্যবাহী নৌকা বাইচ, গ্রামীন খেলা ধুালার আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে এ উৎসব।
উদ্ধোধণী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম বলেন, কলাপাড়ায় প্রথমবারের মতো এ উৎসবে বাংলার ঐতিহ্যবাহী খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আধুনিক সকল পণ্যের সমাহার থাকবে এ মেলায়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন