1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় শ্রমিক দলের আলোচনা সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় শ্রমিক দলের আলোচনা সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় শ্রমিক দলের আলোচনা সভা অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৩ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক।
কলাপাড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি গাজী মোঃ হারুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন নসুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম সিকদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, তারেক আনাম সুমন, পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ নাসির মোল্লা মিন্টু, সাধারণ সম্পাদক মোঃ শোয়েবুর রহমান শোয়েব, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মোঃ শামীম, টিয়াখালী ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাকারিয়া মল্লিক, ধানখালী ইউনিয়ন শ্রমিক দলের সহ-সভাপতি সেলিম মৃধা প্রমুখ।
সভায় বক্তারা শ্রমিকদের অধিকার ও দলীয় সংগঠনের শক্তিশালী ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে সংগঠনকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় কলাপাড়া উপজেলা ও পৌর সহ ইউনিয়ন শ্রমিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন