1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় সংবাদ সম্মেলনে ইমরানের অভিযোগ: বিরোধপূর্ণ জমি নিয়ে ‘অপপ্রচার’ বন্ধের দাবি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় সংবাদ সম্মেলনে ইমরানের অভিযোগ: বিরোধপূর্ণ জমি নিয়ে ‘অপপ্রচার’ বন্ধের দাবি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কলাপাড়ায় সংবাদ সম্মেলনে ইমরানের অভিযোগ: বিরোধপূর্ণ জমি নিয়ে ‘অপপ্রচার’ বন্ধের দাবি

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৪৭ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ইসুফপুর মৌজার বিরোধপূর্ণ জমি নিয়ে নিজের বিরুদ্ধে আয়োজিত সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন মো. ইমরান। বুধবার এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগগুলোকে ‘একপাক্ষিক’ দাবি করে আদালতের নথি ও উভয় পক্ষের বক্তব্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান।
লিখিত বক্তব্যে ইমরান জানান, ইছবপুর মৌজার জেএল নং-৪০, বিএস দাগ নং-২৩০৩/২৩০৭, খতিয়ান নং-৮১৬-এর ১ দশমিক ১৮ একর জমি নিয়ে মো. মজিবুর রহমানের সঙ্গে তাদের বিরোধ রয়েছে। এ ঘটনায় কলাপাড়া সিনিয়র সিভিল জজ আদালতে দেওয়ানী মোকদ্দমা নং-২৫৩/২০২৬ বিচারাধীন রয়েছে।
তিনি বলেন, গত ২২ জুলাই আদালত বিরোধীয় জমিতে উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। ওই আদেশে সংক্ষুব্ধ হয়ে তিনি পটুয়াখালী জেলা জজ আদালতে মিস আপিল নং-৪০/২০২৬ দায়ের করেন। তার দাবি, ৪ আগস্ট আদালত আপিলটি শুনানির জন্য গ্রহণ করে নিম্ন আদালতের নথি তলব ও প্রতিপক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে ২২ জুলাইয়ের আদেশের কার্যকারিতা প্রতিপক্ষের হাজির না হওয়া পর্যন্ত স্থগিত করা হয়।
ইমরানের অভিযোগ, বিরোধের জেরে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আগে নির্মিত একটি স্থাপনা ভেঙে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নিয়েছেন বলে জানান। পরবর্তীতে পূর্বের স্থাপনা পুনর্নির্মাণ করা হলেও সেটিকে আদালতের আদেশ অমান্য করে নতুন স্থাপনা নির্মাণ হিসেবে উপস্থাপন করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে গালিগালাজ, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির অভিযোগও অস্বীকার করেন ইমরান। একই সঙ্গে জমি বিরোধকে রাজনৈতিক রং না দেওয়ার আহ্বান জানান তিনি।
ইমরান সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জমি নিয়ে বিরোধের ঘটনাগুলো নিরপেক্ষভাবে তদন্ত, আদালতের আদেশ যথাযথভাবে বিবেচনা এবং কোনো পক্ষ যেন জবরদখল, ভাঙচুর বা আইন নিজের হাতে তুলে নিতে না পারে-সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তিনি বলেন, জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধটি আদালতে বিচারাধীন। আদালতের চূড়ান্ত সিদ্ধান্তই তিনি মেনে নেবেন। পাশাপাশি তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগকে চূড়ান্ত সত্য হিসেবে না দেখে উভয় পক্ষের বক্তব্য ও আদালতের সর্বশেষ আদেশ যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন