1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত-৫, মোটরসাইকেল চালক বরিশালে রেফার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত-৫, মোটরসাইকেল চালক বরিশালে রেফার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত-৫, মোটরসাইকেল চালক বরিশালে রেফার

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১০৭ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
শুক্রবার (০২ মে) সকাল সাড়ে ১০ টায় কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম রজপাড়া বিশ কানি রাস্তার মাথায় আমতলী-কুয়াকাটা মহাসড়কে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, যাত্রীবাহী একটি মাহিন্দ্র আমতলী থেকে কলাপাড়ার দিকে আসার পথে মহাসড়কে উঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল মাহিন্দ্রটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মাহিন্দ্রটি সড়কের পাশের খাদে পড়ে যায় এবং মোটরসাইকেলটি রাস্তার উপর ছিটকে পড়ে।
দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মোঃ রুহুল আমিন (৪৫), চম্পাপুর ইউনিয়নের লাল মিয়া গাজীর ছেলে গুরুতর আহত হন। তাঁর নাক ও কান দিয়ে রক্তপাত শুরু হলে স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বরিশালে রেফার করেন।
এছাড়া মাহিন্দ্রতে থাকা যাত্রী মোসাঃ তানিয়া (৪৫), মোঃ ইদ্রিস মৃধা (৪৫), মোঃ আল-আমিন (৩৫) এবং মোঃ দুলাল আকন (৩৮) আহত হন। তাঁদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় জনসাধারণ ছুটে এসে আহতদের উদ্ধার কাজে সহায়তা করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন