1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় সন্ত্রাসী কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে স্থানীয়দের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় সন্ত্রাসী কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে স্থানীয়দের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় সন্ত্রাসী কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে স্থানীয়দের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১০৯ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়ায় ছিনতাই, চাঁদাবাজী ও প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনী সহ সন্ত্রসী কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের মানুষ। বৃহষ্পতিবার বেলা ১১ টায় উপজেলার লালুয়া মুক্তিযোদ্ধা বাজারে এ কর্মসূচিতে ভুক্তভোগী পরিবার, স্থানীয় ব্যবসায়ী সহ শত শত মানুষ অংশগ্রহন করে।
এসময় বিক্ষোভকারীরা বলেন, মাদকাসক্ত জাকির ও তার ছেলেরা গত ৫ আগষ্টের পর থেকে এলাকায় খাল বিল দখল, ছিনতাই-চুরি সহ সন্ত্র্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তবে অস্ত্রসহ কালুকে সেনাবাহীনির হাতে সোপর্দ করা হলেও এখনো সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রেখেছে তার পরিবার। তাদের অভিযোগ, কালুর বাবা জাকির হাওলাদার ও তার পুত্রদের নির্যাতনে দিশেহারা স্থানীয়রা। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য মাসুদ হাওলাদার, ফরিদ বিশ্বাস, নিজাম মৃধা, দুলাল তালুকদার, প্রবির বিশ্বাস,জুলফু গাজী, বহিদুল, মহসিন, জলির ভুইয়া, আরাফাত বিশ্বাস প্রমুখ।
ভুক্তভোগী সজীব জানান, ৭ আগষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের ১ লাখ ৭০ হাজার টাকা নিয়ে যাওয়ার পথে জাকির এবং তার দুই পুত্র আমাকে বেধরক মারধর করে সব টাকা ছিনতাই করে। এবিষয় স্থানীয়রা সব দেখেছেন। বিক্ষোভে অংশগ্রহনকারী দুলাল হাওলাদার বলেন, পোল ঘাটের খাল এবং ছয় কানির খাল সহ বেশ কিছু খাল-বিল দখল করে রেখেছে। এসব জায়গায় কোন সাধারণ মানুষকে মাছ শিকার করতে দিচ্ছে না জাকির ও তার ছেলেরা। অপর এক ভুক্তভোগী মাকুসদ মজুমদার জানান, গত ২৯ রমজানে তরমুজ কিনতে লালুয়া গেলে জাকিরের নেতৃত্বে আমাকে কুপিয়ে দেড় লাখ টাকা ছিনতাই শেষে আমাকে মৃত ভেবে ফেলে রেখে যায়। ছাত্রদলের সাবেক এই নেতা বলেন, সন্ত্রাসীদের দায়ের কোপ এবং হাতুরির আঘাতে আমার বেশ কিছু অঙ্গ পঙ্গু হয়ে যায়। পরে উপজেলা বিএনপির সভাপতি হুমায়ূন শিকদার উদ্ধার করে আমাকে চিকিৎসার জন্য পাঠান। স্থানীয় ফরিদ বিশ্বাস বলেন, গত কদিন আগে একটি বিশাল বগি দা নিয়ে প্রকাশ্যে লালুয়া বাজারে মহরা দেওয়ার সময় স্থানীয়রা কালুকে ধরে সেনা সদস্যদের হাতে সোপর্দ করে। তবে তার বাবা জাকির এখনও তার অন্য ছেলেদের নিয়ে সন্ত্রাসী কর্মকান্ড অব্যাহত রেখেছেন। স্থানীয় ইউপি সদস্য মাসুদ হাওলাদার বলেন, জাকির তার ছেলে এবং তার পরিবারের নির্যাতনে অতিষ্ঠ এলাকার মানুষ। কেউ মুখ খুললেই তার বিরুদ্ধে স্ত্রীকে দিয়ে মিথ্যে মামলা ও ছেলেদের দিয়ে হামলা চালায়। এখন মানুষ অতিষ্ঠ হয়ে আজ মানববন্ধন করেছে।
এ বিষয়ে জাকিরের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার এবং আমার ছেলেদের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা। মাসুদ মেম্বার আমার বিরদ্ধে ষড়যন্ত্র করে এগুলো করছে।
##

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন