1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় সাংবাদিক ফোরামের সম্মাননা পেলেন এস এম আলমগীর হোসেন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় সাংবাদিক ফোরামের সম্মাননা পেলেন এস এম আলমগীর হোসেন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কলাপাড়ায় সাংবাদিক ফোরামের সম্মাননা পেলেন এস এম আলমগীর হোসেন

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১১৯ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন , কলাপাড়া
কলাপাড়া সাংবাদিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে সম্মাননা স্মারক প্রদান করেছে কলাপাড়া সাংবাদিক ফোরাম।
শনিবার (১ আগস্ট) রাত ৯ টায় কলাপাড়া সাংবাদিক ফোরামের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ফোরামের পক্ষ থেকে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা এস এম আলমগীর হোসেনের সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ব্যবসায়ী সমবায় সমিতির কার্যনির্বাহী সদস্য হিসেবে তার সফল দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি আসাদুজ্জামান ইউসুফ, সাবেক সভাপতি অ্যাডভোকেট জেড এম কাওছার, সাবেক সভাপতি মো. নুরুল আমিন, সাধারণ সম্পাদক এস এম ইলিয়াস জাবেদ, প্রচার সম্পাদক রাশেদ আরাফাত এবং সদস্য মো. মাহতাব হোসেন হাওলাদার।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই এস এম আলমগীর হোসেনকে শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখের মাধ্যমে আনন্দ উদযাপন করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন