1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় সাপ্লাই এন্ড সেল সোসাইটির নতুন কমিটির অভিষেক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় সাপ্লাই এন্ড সেল সোসাইটির নতুন কমিটির অভিষেক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় সাপ্লাই এন্ড সেল সোসাইটির নতুন কমিটির অভিষেক

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬১ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
১০৮ বছরের প্রাচীন খেপুপাড়া কো-অপারেটিভ সাপ্লাই এন্ড সেল সোসাইটি লিঃ এর অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ ঘটিকায় সোসাইটি’র হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ব্যবস্থাপনা কমিটির অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক সাবেক জনপ্রতিনিধি, অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি বিশ্বাস শফিকুর রহমান টুলু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক পেীর মেয়র হাজী হুমায়ুন সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সভাপতি গাজী মোঃ ফারুক, সাংগঠনিক সম্পাদক মো. তারেক আনাম সুমন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্বাস আলী, পৌর বিএনপি’র উপদেষ্টা গাজী মো.কামরুল ইসলাম তরুণ, ব্যবস্থাপনা কমিটির সদস্য উপজেলা যুবদলের আহবায়ক মো. হারুন-অর-রশিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাসির উদ্দিন আহমেদ রতন। সভার শুরুতে কোরআন থেকে তেলয়াত করেন আ. খালেক আনসারী।
উল্লেখ্য যে, গত বুধবার ১২ ফেব্রুয়ারী খেপুপাড়া কো-অপারেটিভ সাপ্লাই এন্ড সেল সোসাইটি লিঃ এর অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হন বিশ্বাস শফিকুর রহমান টুলু ও সদস্য নির্বাচিত হন মোঃ হারুন অর রশিদ ও নাসির উদ্দিন আহমেদ রতন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন