1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় সাবেক ইউপি সদস্য কে রড দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় সাবেক ইউপি সদস্য কে রড দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় সাবেক ইউপি সদস্য কে রড দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৮ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ মহিউদ্দিন বাচ্চু মোল্লা কে রড দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার ধানখালী কলেজ বাজারে এ ঘটনা ঘটে।
আহত সাবেক ইউপি সদস্য মোঃ মহিউদ্দিন বাচ্চু মোল্লা বলেন, ঘটনা দিন সকালে ধানখালী কলেজ বাজারে জমির সার ঔষধ কেনার জন্য যাই, সেখানে দেবপুর ৯ নং ওয়ার্ডের মোঃ পলাশ মীর ও তার ছোট ভাই বাবুল মীর হঠাৎ করে পিছন থেকে রড দিয়ে আঘাত করতে থাকে। এতে তার হাতে পিঠে রানে কাটা জখম হয়। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ি এবং অনেক রক্ত ঝরে।
এ ব্যাপারে অভিযুক্ত মোঃ পলাশ মীর বলেন, এই ঘটনার ব্যাপারে আমি কিছু জানি না, এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহমেদ বলেন, এ ঘটনায় অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন