1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় সাবেক প্রতিমন্ত্রী মহিববুর ও তাঁর ভাইয়ের নামে চাঁদাবাজির মামলা দায়ের - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় সাবেক প্রতিমন্ত্রী মহিববুর ও তাঁর ভাইয়ের নামে চাঁদাবাজির মামলা দায়ের - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় সাবেক প্রতিমন্ত্রী মহিববুর ও তাঁর ভাইয়ের নামে চাঁদাবাজির মামলা দায়ের

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১৭২ বার পঠিত
Spread the love
এস এস আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়ায় সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মো: মহিব্বুর রহমান ও তাঁর ভাই মুশফিক মিয়া সহ ২৫ জনের নামে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগে এনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগষ্ট) উপজেলার ধূলাসার ইউনিয়নের পশ্চিম ধূলাসার গ্রামের মো. মাইনুদ্দিন দালাল বাদী হয়ে মহিপুর থানায় এ মামলা দায়ের করেন। মামলায় আরও অজ্ঞাত নামা ৫০/৬০আসামীর কথা উল্লেখ রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২ ফেব্রুয়ারী ২০২৪. বাদীর প্রতিষ্ঠিত স্কুল সহ জমি সাবেক ত্রাণ প্রতিমন্ত্রীর নামে লিখে না দেয়ায় তাঁকে ৫০ লক্ষ টাকা চাঁদা দিতে বলে। দাবীকৃত চাঁদার টাকা না দেয়ায় সাবেক ত্রাণ প্রতিমন্ত্রীর নির্দেশে অজ্ঞাতনামা আসামী সহ সকল আসামীরা বাদীর ৬ কামরা বিশিষ্ট ১০৫ ফিট লম্বা, ২১ ফিট প্রস্থ এবং ১০ ফিট উচ্চতার নির্মিত আধাপাকা টিন শেড বাড়ী ও চারদিকের বাউন্ডারী ওয়াল বেকু মেশিন, সাবল ও হাতুড়ী দিয়া ভেঙ্গে মুচড়ে গুড়িয়ে দিয়ে, ৫০ লক্ষ টাকার, ক্ষতিসাধন করে এবং লোহার গেট ভেঙ্গে, মূল্য ২৫ হাজার টাকার, ক্ষতিসাধন করে। এছাড়া একই জমিতে নির্মানাধীন ভবনের জন্য রাখা নির্মান উপকরন, যার মূল্য অনুমান ৮ লক্ষ ৬০ হাজার টাকা, আসামীরা চাঁদার দাবীতে লুটপাট করে নিয়ে যায়। আসামীদের বাঁধা দিলে তারা লোহার রড দিয়া বাদীকে বেধড়ক পিটিয়ে খুন জখমের ভীতি প্রদর্শন করে এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার হুমকী দেয়। আসামীরা প্রভাবশালী হওয়ায় বাদী এতদিন আইনের আশ্রয় নিতে পারেননি বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
মহিপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বলেন,’আসামীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।’
এর আগে সাবেক প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান সহ আওয়ামীলীগের ৫১ নেতা-কর্মীর নামে বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে পেনাল কোড ও বিস্ফোরক আইনে অপর একটি মামলা কলাপাড়া থানায় দায়ের করা হয়েছে। উক্ত মামলায়ও অজ্ঞাতনামা শতাধিক আসামী রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন