1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় সাবেক সেনা সদস্যের স্ত্রীকে হত্যা করে ঘরের মালামাল লুট - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় সাবেক সেনা সদস্যের স্ত্রীকে হত্যা করে ঘরের মালামাল লুট - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় সাবেক সেনা সদস্যের স্ত্রীকে হত্যা করে ঘরের মালামাল লুট

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ২১৮ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
পটুয়াখালীর কলাপাড়ায় নীলগঞ্জের মিয়াবাড়িতে সাবেক এক সেনা সদস্যের ঘরে ঢুকে স্ত্রী শাহনাজ পারভিন লাকীকে হাত,পা ও মুখ বেঁধে হত্যার পর মালামাল ও নগদ টাকা লুট করে নিয়েছে একদল দূর্বৃত্ত।
সোমবার মধ্যরাতের পর এ ঘটনা ঘটলেও মঙ্গলবার সকালে এ ডাকাতি ও হত্যার ঘটনা জানতে পারে এলাকার লোকজন, নিহতের স্বজন ও কলাপাড়া থানা পুলিশ। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গেলেও এ হত্যা ও ডাকাতির ঘটনায় জড়িতদের চিহ্নিত কিংবা কি কি মালামাল লুট করা হয়েছে তার সঠিক তথ্য জানাতে পারেনি ।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুয়েল ইসলাম জানান, নিহত গৃহবধূ সাবেক সেনাবাহিনী সদস্য আবুল কালাম আজাদের স্ত্রী। ঘরের খাটের উপর তার হাত,পা ও মুখ বাঁধা অবস্থায় মৃত পাওয়া গেছে। কিভাবে তাকে হত্যা করা হয়েছে তা তদন্তে সিআইডি ও পিবিআইর ফরেনসিক টিম বিভিন্ন আলামত সংগ্রহ করার পর মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হবে।
নিহতের স্বজন ও এলাকার লোকজন জানান, নিহত গৃহবধূ লাকী ঘরে একা ছিলেন। সকালে বাসার সামনে এসে ডাকাডাকির পর তার সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা খোলা দেখে ভিতরে ঢুকেন। এসময় তাকে খাটের উপর হাত,পা ও মুখ বাঁধা অবস্থায় মৃত দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে আশেপাশের লোকজন ঘটনাস্থলে আসে এবং থানায় খবর দেয়া হয়। এ সময় ঘরের বিভিন্ন আলমিরা, ড্রয়ার ভাঙ্গা এবং মালামাল এলোমেলো ছড়ানো ছিটানো দেখা যায়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন